সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রেলওয়ের পরিত্যক্ত হাসপাতাল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

চাঁদপুর শহরের বকুলতলা এলাকার রেলওয়ের পরিত্যক্ত ও জরাজীর্ণ হাসপাতালের একটি কক্ষ থেকে অটোচালক রিয়াদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে হাসপাতালের পরিত্যক্ত একটি কক্ষে ফ্যানের হুকের সাথে রশি লাগানো অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। এরপর ওসি (তদন্ত) মিন্টু দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

জানা যায়, অটোচালক রিয়াদ হোসেন কুলিবাগান এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ এলাকাবাসীর কাছে জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করেন।

তবে স্থানীয়দের ধারণা পরিত্যক্ত এই হাসপাতালে মাদক সেবনকারী ও কিশোর গ্যাংদের আড্ডা ছিল। হয়তো কেউ অটোচালক রিয়াদকে মেরে ঝুলিয়ে রেখেছে।

রিয়াদের বোন জানান, ‘দীর্ঘদিন যাবত রিয়াদ মাদক সেবন করে সংসারে ঝগড়া বিবাদ করতো। এই কারণে তার স্ত্রী আকলিমা বাবার বাড়িতে চলে যায়। স্ত্রীর শোকে সে রেলওয়ের হাসপাতালে এসে নিজের জীবন নিজে বিলিয়ে দেয়।’

পুলিশ জানায়, রেলওয়ে হাসপাতালের পরিত্যক্ত একটি পক্ষ থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনাটি কিভাবে ঘটেছে তা সুষ্ঠু তদন্ত করার পর জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রেলওয়ের পরিত্যক্ত হাসপাতাল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫