সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে বাছুর, এলাকায় চাঞ্চল্য

  • Meghla
  • আপডেট সময় : ১১:৪৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলায় এক বকনা বাছুর প্রতিদিন প্রায় সাড়ে তিন কেজি করে দুধ দেয়। তবে এখন পর্যন্ত বাছুরের জন্ম দেয়নি। এ নিয়ে উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন প্রচুর মানুষ বকনা বাছুরটি দেখতে আসেন। উপজেলার মুন্সীরতালুক গ্রামের শ্যামল বিশ্বাস বাছুরটি লালন-পালন করেন।

শ্যামল বিশ্বাস বলেন, ১১ মাস বয়সী বাছুরটি হঠাৎ করে দুধ দেয়া শুরু করেন। প্রথমে গরু ঘরে সামান্য পরিমানে দুধ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে বকনা বাছুরের দুধের ওলান ফোলা দেখে তা নাড়াচাড়া করতেই দুধ আসতে শুরু করে। প্রথম কয়েকদিন দুই কেজি করে দুধ আসলেও এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন কেজি দুধ দিচ্ছে বকনা বাছুরটি। পরিবারের সদস্যরা এই দুধ পান করছেন। মাঝেমধ্যে এলাকার লোকজনেও ক্রয় করে নিচ্ছেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার বলেন, এ রকম ঘটনা সহসাই দেখা যায় না। ঘটনাটি বিরল হলেও অস্বাভাবিক বা অলৌকিক কিছু নয়। হরমোনের তারতম্যে প্রাণীদেহে নানা রকম পরিবর্তনের ফলে এমনটি হয়েছে।

তিনি আরও বলেন, এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এই দুধ খুবই পুষ্টিকর ও সুস্বাদু।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গর্ভধারণ ছাড়াই দুধ দিচ্ছে বাছুর, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১১:৪৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫