সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রামুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৫:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের রামুর চাকমারকুল এলাকায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাকমারকুল কলঘর বাজারস্থ এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার মৃত ফারুক আহমদের ছেলে।

রামু তুলাতুলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নিজের বাড়ি থেকে বের হয়ে রামুর তেচ্ছিপুল থেকে কক্সবাজার শহরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলামকে চাপা দেয়। চাপা পড়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

ওসি জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ধুমড়েমুচড়ে গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রামুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৫:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫