সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নদী থেকে নারীর লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ার নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের পর গৃহবধূ রওশন আরা বেগমের মৃতদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের দিত্তা গ্রাম সংলগ্ন নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ওই ইউনিয়নের পূর্ব চাকামইয়া আবাসনের কাসেম হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে রওশনা নদীতে জাল ও বড়শি নিয়ে মাছ শিকারে যায়। সন্ধায় সে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করে। কিন্তু সারা রাত তার সন্ধান না পেয়ে সকালে নদীতে দড়ির সাথে লোহা বেঁধে টেনে তার সন্ধান চালায় স্বজনরা। একপর্যায়ে পায়ে জাল পেঁচানো অবস্থায় নদী তীরে একটি গাছের শিকড়ের মধ্য থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার পরিদর্শক তদন্ত ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মৃত্যুর কারণ অনুসন্ধানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে এবং এ ঘটনায় থানায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নদী থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫