সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

চট্টগ্রামে লুট হওয়া গরু উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পিকআপভ্যান থেকে লুট হওয়া ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ভাটিয়ারি বিএসবিএ হাসপাতাল এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার হাসনাবাদ গ্রামের বাসিন্দা তানজির হোসেন তামিম (৩২) ও মো. আনোয়ারকে (৪০) গ্রেফতার করা হয়। এর আগে, গত রবিবার রাতে বিক্রির উদ্দেশ্যে হাটে গরু নেওয়ার সময় একদল দুর্বৃত্ত গরুগুলো লুট করে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান জানান, গত রবিবার দিবাগত রাতে গরু ব্যবসায়ী মো. মাহফুজ আলম একটি পিকআপ ভ্যানে ১২টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছিলেন। গাড়িটি সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত পিকআপটি আটকে গরুগুলো ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সীতাকুণ্ড থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান শুরু করে।

অভিযানের একপর্যায়ে এক দুর্বৃত্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে গরুগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে মামলা দায়েরের পর অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত গরুগুলো আইনি প্রক্রিয়া শেষে ওই ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রামে লুট হওয়া গরু উদ্ধার

আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫