সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নরসিংদীতে ছেলের আঘাতে বাবা নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নরসিংদী রায়পুরায় ছেলের শাবলের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সকালে অভিযুক্ত ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ। কবির মিয়ার
নিহত কবির মিয়া (৫০) রায়পুরার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে এবং অভিযুক্ত মনির হোসেনের পিতা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মানসিক ভারসাম্যহীন ছেলে মনির হোসেনকে নিয়ে দোচালা একটি ঘরে বসবাস করতেন কবির হোসেন। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে হঠাৎ শাবল দিয়ে মনির তার ঘুমন্ত বাবাকে আঘাত করে। এ পর্যায়ে আহত কবির দৌড়ে পাশের একটি জমিতে চলে আসেন। এ সময় আবারও উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলে কবিরের মৃত্যু হয়। ঘটনার সময় মানসিক ভারসাম্যহীন মনিরকে বাধা দেওয়ার সাহস পাননি প্রতিবেশীরা। এক পর্যায়ে এলাকার লোকজন মিলে মনিকে আটক করে পুলিশকে খবর দেয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, প্রবাস ফেরত ছেলের শাবলের আঘাতে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে আটককৃত মনির মানসিক ভারসাম্যহীন কিনা তা ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নরসিংদীতে ছেলের আঘাতে বাবা নিহত

আপডেট সময় : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫