সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঠাকুরগাঁওয়ে ৪ কবর থেকে কঙ্কাল চুরি

  • Meghla
  • আপডেট সময় : ১২:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি কবরস্থানে কবর খুঁড়ে একই পরিবারের ৪টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাণীশংকৈল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

সোমবার বিকালে উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের মীরডাঙ্গী মহেষপুর কবরস্থানে স্থানীয় লোকজন গরু-ছাগল চড়াতে গেলে ৪টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে এলাকার সকলে ছুটে যান কবরস্থানে।

স্থানীয়দের ধারণা রোববার রাতের কোনো এক সময় ওই কবরস্থানে একই পরিবারের ৪ জনের কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাস্থল পরিদর্শনে এসে রাণীশংকৈল থানার এসআই সফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য সংগ্রহ করা হয়েছে। কারা এর সাথে জড়িত তদন্ত করা হবে।

এ নিয়ে গত তিন মাসে জেলার পাঁচটি করবস্থানে বেশ কয়েকজনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলেন জানান স্থানীয়রা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪ কবর থেকে কঙ্কাল চুরি

আপডেট সময় : ১২:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫