সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মোংলা বন্দরে নাবিকদের হাত-পা বেঁধে জাহাজে ডাকাতি

  • Meghla
  • আপডেট সময় : ০৬:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত ‘এমভি সেজুঁতি’ নামে একটি বাণিজ্যিক জাহাজে অস্ত্রের মুখে নাবিক ও স্টাফদের হাত-পা বেঁধে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করেছে ডাকাতরা।

সোমবার ভোরে বন্দরে পশুর চ্যানেলের বেসক্রিক এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজটি পাথর খালাস করে যান্ত্রিক ত্রুটির কারণে বন্দরে আটকে ছিল।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের ম্যানেজার শরিফ জাহিদুল করিম অমিত জানান, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন ‘এমভি সেজুঁতি’ ভারত থেকে পাথর এনে খালাসের পর যান্ত্রিক ত্রুটির কারণে মোংলা সমুদ্র বন্দরের বেসক্রিক এলাকায় নোঙর করে থাকে। জাহাজটিতে চিফ অফিসারসহ সাত ক্রু ও স্টাফ রয়েছেন। বন্দর চ্যানেলে থাকা এ জাহাজে সোমবার ভোরে একটি ফিশিং ট্রলারে দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় একদল ডাকাত।

এসময় ডাকাতরা নাবিকদের দড়ি দিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টা ধরে জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত গ্রাফস্ট, জাহাজ বাঁধার ওয়ার রোফ, ইঞ্জিনে ব্যবহৃত বেয়ারিং, জ্বালানি তেল, মোবিল ও রসদসহ বিভিন্ন ধরনের মালামাল লুট করে নেয়। এ ছাড়া নাবিকদের ব্যবহৃত সাতটি মোবাইলও কেড়ে নেয় ডাকাতরা। ডাকাতদের মারধরে জাহাজের তিন স্টাফ আহত হন। জাহাজের প্রায় ৫০ লাখ টাকার মালামাল অস্ত্রের মুখে লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা নিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কোস্টগাডের্র মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ জানান, কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জাহাজের লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলকে ধরতে অভিযান শুরু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মোংলা বন্দরে নাবিকদের হাত-পা বেঁধে জাহাজে ডাকাতি

আপডেট সময় : ০৬:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫