সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বগুড়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় পলাতক রোহান ব্যাপারীর বিরুদ্ধে এবার ছুরিকাঘাতে স্ত্রী ববি আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (২৫ মে) রাত ১১টার দিকে শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর রোহান সেখান থেকে পালিয়ে যান।

বগুড়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ববির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর রোহানের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ববি আক্তারের স্বজনেরা জানান, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের পরিবারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে। এরপর ওই ঘটনায় মামলা হলে রোহান পলাতক ছিলো। তিনি স্ত্রীকে নিয়ে শহরের নূরানী মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী ববি ওই সম্পর্কে বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। রবিবার রাতে ঝগড়ার একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে।

বগুড়া সদর থানার ওসি আরও বলেন, ঘটনার পেছনে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫