সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

  • Meghla
  • আপডেট সময় : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে রনি হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার চর কোশাখালি গ্রামের একটি সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

নিহত যুবক বাংলাবাজার লঞ্চঘাট এলাকার চর কোশাখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রনি হোসেন (২৪)। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, চর কোশাখালী গ্রামের আবাসিক এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন ইমন। এসময় তাকে উদ্দেশ্য করে তুচ্ছতাচ্ছিল্য এবং ব্যঙ্গাত্মক কথা বলে রনি। এ নিয়ে দুজন বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ইমন তার কাছে থাকা ছুরি দিয়ে রনিকে আঘাত করে। পরে রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তুচ্ছ ঘটনায় দু’জনের মধ্যে বাগবিতণ্ডা বাধে এবং পরে রনিকে ছুরিকাঘাত করে ইমন। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। মরদেহ দাফনের পর লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় : ০৪:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫