সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে অটোভ্যানকে সাইড দিতে গিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে অটোভ্যান চালকসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই মহাসড়কে দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্বীন ইসলাম পরিবহন নামের একটি বাস ওই স্থানে পৌঁছলে একটি ব্যাটারী চালিত অটোভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি। স্থানীয় লোকজন আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। আরও অন্তত ১১ জন পার্শ্ববতী বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থা ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক জানান, দুঘর্টনায় পড়ে থাকা বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

আপডেট সময় : ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫