সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আশা আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মুন্সিবাজার সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আশা আক্তার ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে। তার পিতার নাম আলম মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে আশা আক্তার রাজবাড়ি রাস্তার মোড়ের দিকে আসার পথে মুন্সীবাজার বাইপাস এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সে রাস্তায় পড়ে যায়। এসময় অপর একটি বাসের নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫