সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফায়েল মিয়া (১৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্ৰামে ঘটনাটি ঘটে।

তোফায়েল মিয়া প্রজারকান্দা গ্ৰামের নিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান তোফায়েল মিয়া। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় তোফায়েলের। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য  পাননি এবং খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫