সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রাজধানীতে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

  • Meghla
  • আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

রাজধানীর কমলাপুরে রাস্তা পার হওয়ার সময় বিআরটিসি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত রশনি পাল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে এবং সে মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পরিবার রাজধানীর মুগদা মান্ডা এলাকার বাসিন্দা।

রশনির দাদী রেখা বিশ্বাস জানান, নাতনি প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছিল। কমলাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বিআরটিসি বাস ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ঘাতক বাসটি পুলিশ আটক করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীতে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

আপডেট সময় : ১২:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫