সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ১১:০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। রবিবার রাত সাড়ে দশটার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদারাঘাটের ৪ নম্বর রোডের নুরজাহান মঞ্জিলের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন সাধন। এ সময় মুখে মাস্ক পরা দুইজন দুর্বৃত্ত হঠাৎ করেই তার ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পুলিশ বলছে, হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে। সাধন ইন্টারনেট ব্যবসা করতো। হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক প্রতিহিংসা  তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১১:০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫