সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিদ্ধিরগঞ্জে লেকে ভাসছিল অজ্ঞাত নারী মরদেহ

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকায় ডিএনডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (বয়স আনুমানিক ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ কিসমত মার্কেট সংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করে।

এর আগে সকালে স্থানীয়রা লেকে একটি নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে লেকে ভাসছিল অজ্ঞাত নারী মরদেহ

আপডেট সময় : ০৬:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫