সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

অস্ত্রসহ যুবক গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে অস্ত্র ও নগদ টাকাসহ জুবায়ের আরেফিন (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। শনিবার দিবাগত রাত ৪ টার দিকে ওই ইউনিয়নের মুহুরিহাটস্থ নগরপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনীর চন্দনাইশ ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, অভিযুক্ত জুবায়ের একজন চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য রয়েছে। তার কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ২টি রাম দা, ১টি ছুরি, ৩টি মোবাইল ফোন ও নগদ ১,২৩১ টাকা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

অস্ত্রসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫