সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

  • Meghla
  • আপডেট সময় : ১২:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আদমজীনগর লেকপাড় এলাকায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৬) নামে কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সংবাদ পেয়ে নিহতের বাবাসহ স্বজনরা তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহতের বাবা মাহমুদ আল শামীম বলেন, তাদের একটি ওয়ার্কসপ রয়েছে। পায়েল আমার সাথে সেখানে কাজ করতো। আজ আমি বাসায় ছিলাম। ছেলে বাসা থেকে বিকালে বের হয়েছিল। পরে সন্ধ্যার দিকে সংবাদ পাই কে বা কাহারা তাকে লেক পাড় এলাকায় ছুরিকাহত করে ফেলে রেখে গেছে।

তিনি আরও জানান, সেখান থেকে লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে হাসপাতাল গিয়ে তাকে গুরুতর অবস্থায় পাই। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। তবে কে বা কাহারা কি কারনে তাকে ছুরিকাঘাত করেছে, তৎক্ষণিক জানতে পারেননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

আপডেট সময় : ১২:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫