সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

রংপুরে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় মনিজা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ভাই ভাই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিজা খাতুন বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়ার আবু তালেবের স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য মনিজা খাতুন বড়বিল মন্থনা বাজার থেকে অটোরিকশা করে এসে ভাই ভাই মোড়ে নেমে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় গঙ্গাচড়া বাজারের দিক থেকে আসা একটি অটোরিকশা মনিজা খাতুনকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। ঘটনার পরপরই অটোরিকশা রেখে পালিয়ে যায় চালক।

ওসি আল এমরান আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫