সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রাজধানীতে অটোরিকশা চালককে হাতুড়ি পেটা, টাকাসহ গাড়ি ছিনতাই

  • Meghla
  • আপডেট সময় : ১২:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

রাজধানীর কলেজগেট এলাকায় মো. কবির হোসেন (৪৩) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে তার কাছ থেকে নগদ টাকা ও অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে বুধবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে। আহত অবস্থায় কবির হোসেনকে উদ্ধার করে আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী মিনু বেগম ও ছেলে মো. সাব্বির ঢামেকে সাংবাদিকদের জানান, রাতে কবির ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা দেন। একজন যাত্রী কলাবাগানে নামলেও অপর যাত্রী কলেজগেট এলাকায় গাড়ি থামাতে বলেন। সেখানে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী কবিরকে ধরে একটি পিকআপ ভ্যানে তুলে হাতুড়ি দিয়ে আঘাত করে।

পরে তার কাছ থেকে প্রায় ১ হাজার টাকা, মোবাইল ফোন এবং অটোরিকশার ব্যাটারি খুলে নেয়। একপর্যায়ে কবিরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পুরো অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত কবির কুমিল্লা জেলার হোমনা উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীতে অটোরিকশা চালককে হাতুড়ি পেটা, টাকাসহ গাড়ি ছিনতাই

আপডেট সময় : ১২:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫