সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কৃষককে হত্যা করে ৩ গরু লুট

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মুরাদপুরের কাউলিয়ার যমুনা চরের একটি অস্থায়ী খামারে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যা এবং তার নাতিকে বস্তাবন্দি করে রেখে ৩টি গরু লুট করে করে নিয়ে গেছে একটি ডাকাত দল।

বুধবার গভীর রাতে এ ঘটনা। নিহত কৃষক তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, চাষাবাদ ও গরু পালনের উদ্দেশ্যে তারা মিয়া তার নাতি ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়ার চরে অস্থায়ী ঘর (ছাপড়া) তৈরি করে বসবাস করছিলেন। মঙ্গলবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ওই ঘরে ঢুকে প্রথমে নাতি ইব্রাহিমকে বস্তাবন্দি এবং পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে ৩টি গরু লুট করে নৌকাযোগে ডাকাতদল পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাটি নির্জন ও চরাঞ্চলে ঘটেছে। ডাকাতদল ওই কৃষককে হত্যার পর পাঁচটি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুইটি গরু নিতে পারেনি। দুটিকে অন্যত্র পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাতি ইব্রাহিম সুস্থ আছে। এ ঘটনায় মামলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কৃষককে হত্যা করে ৩ গরু লুট

আপডেট সময় : ০৫:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫