সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ইজিবাইক ও থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষে লিটন মন্ডল নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত লিটন মন্ডল মাগুরা সদর উপজেলার বাঁশতালি গ্রামের শফি মন্ডলের ছেলে। শনিবার ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা সড়কের ধানহাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মী শাহ আলম জানান, হাসপাতালে পৌছানোর আগেই লিটন মন্ডল নামের ওই ব্যক্তির মারা গেছেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শনিবার ভোর ৫টার দিকে আম ব্যবসায়ী লিটন মন্ডল মাগুরার বাসতৈল এলাকা থেকে ইজিবাইক যোগে আম নিয়ে ঝিনাইদহ শহরের আড়তে বিক্রি করতে আসছিলেন। পথিমধ্যে ধানহাড়িয়া নামক স্থানে পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশা ইজিবাইকটি সামনে থেকে সাজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন লিটন। সে সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিটন মন্ডল মৌসুমী ফলের ব্যবসা করেন।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস আরো বলেন, এ ঘটনায় ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা যায়নি। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০৫:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫