সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৫:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ওই মহাসড়কের ফুলবাড়ী পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোহাগ হোসেন (২৬) ফুলবাড়ী পৌর এলাকার চক শাহবাজপুর গ্রামের ৬নং ওয়ার্ডের মো. লুৎফর রহমানের ছেলে এবং অপরজন মো. তোজাম্মেল হক (৩৬) বিরামপুর উপজেলার কুর্শাখালী বুকচী গ্রামের মৃত নজমুল হকের ছেলে। নিহত দু’জনেই হোটেল শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সোহাগ হোসেন ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড়ে মজনু হোটেলে কাজ করতেন এবং তোজাম্মেল হক পৌর শহরের নিমতলা মোড়ে রাজধানী হোটেলে কাজ করতেন। কাজ শেষে দু’জনে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মোড় থেকে মোটরসাইকেলযোগে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া ভাড়া বাসায় যাওয়ার পথে পৌরসভার সামনে বিরামপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই সোহাগ হোসেন মৃত্যুবরণ করেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তোজাম্মেল হকও মারা যান।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, খরব পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় নিহত সোহাগ হোসেন এর বড়ভাই রশিদুল ইসলাম বাদী হয়ে সড়ক আইনে অজ্ঞাতনামা ট্রাকের চালক ও সহোযোগির নামে থানায় একটি এজাহার দাখিল করেছেন। শনিবার সকালে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৫:১৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫