সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

রাজবাড়ীতে দিনমজুরকে পিটিয়ে হত্যা, আটক ৪

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে মুঠোফোনে ভিডিও করার অপবাদে শাহিন শেখ (২৫) নামে এক দিনমুজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শাহিন শেখের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে।

নিহত শাহিন শেখের বাবা জিন্নাহ শেখ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় শ্যাম, কচি, মুক্তার, রাকিবুল সহ কয়েকজন আমার ছেলেকে বাড়ি থেকে সালিশের কথা বলে ডেকে নিয়ে যায়। আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে একটি ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করা। এরপর একটি ঘরে বন্দি করে তাকে কাঠের বাটাম দিয়ে মারপিট করে। বাটাম দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। রাত ১০ রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। আমার ছেলে হত্যার জন্য আমি রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করবো।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে দিনমজুরকে পিটিয়ে হত্যা, আটক ৪

আপডেট সময় : ০১:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫