সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ যুবক

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মাদারীপর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে সুমন সিপাহী (৩৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ট্রলারে একটি পিকনিকের আয়োজন করা হয়। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী।

এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শনিবার সকালে নিখোঁজ সুমনকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার জাহেদুল ইসলাম ভুইয়া জানান, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবরিদল চেষ্টা করছে উদ্ধারের। সুমনকে না পাওয়া পর্যন্ত চলবে এই অভিযান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ যুবক

আপডেট সময় : ১২:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫