সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

টুঙ্গিপাড়ায় খালে পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোসল করতে গিয়ে পা পিছলে খালে পড়ে প্রদীপ হাজরা (প্রো) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৮ টায় টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের খালে এ ঘটনা ঘটে।

মৃত প্রদীপ হাজরা (৪৫) পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের প্রয়াত চিত্তরঞ্জন হাজরার ছেলে। সে জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল।

মৃত্যুর তথ্য নিশ্চিত করে প্রদীপের চাচাতো ভাই কালিদাস হাজরা বলেন, বৃহস্পতিবার সকালে প্রদীপ হাজরা বাড়ির পাশের খালের কলেজের ঘাটে গোসল করতে যায়। সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে খালে পড়ে দাপাদাপি করতে থাকে সে। তখন খালের ওপার থেকে এক যুবক দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, পরিবারের লোকজন প্রদীপ হাজরা নামের ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক এটি নিশ্চিত করলে পরিবারের লোকজন মৃতদেহটি নিয়ে চলে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

টুঙ্গিপাড়ায় খালে পড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৩:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫