সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নারায়ণগঞ্জে সতীন হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাজল নামে এক নারীকে হত্যার দায়ে তার সতীন শিমু আক্তার (৩৪) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্ত শিমু আক্তার সোনারাগাঁয়ের জিয়ানগর এলাকার ওহিদুল্লাহর স্ত্রী। একই সাথে নিহত কাজল চাঁদপুরের কচুয়া এলাকার মো. আবুল কালামের মেয়ে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, সোনারগাঁ থানার একটি হত্যা মামলায় একজন নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামসুল আরেফিন টুটুল বলেন, ২০১৫ সালের ৯ জুলাই শিমু আক্তার তার স্বামীর বাড়িতে সতীন কাজলকে শ্বাসরোধে হত্যা করে। এই ঘটনায় কাজলের বাবা মো. আবুল কালাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় বিচার কাজ শেষে আদালত রায় ঘোষণা করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জে সতীন হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

আপডেট সময় : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫