সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বিএনপি কর্মী লাবলু হত্যা: ১৪ আসামিকে জেলহাজতে প্রেরণ

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

রংপুরের বদরগঞ্জে বিএনপি কর্মী লাবলু মিয়া হত্যা মামলায় গ্রেফতার ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ তারিখ হোসেনের আদালতে তারা জামিন আবেদন করেন। তবে বিচারক আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক শাকিলা চৌধুরী।

উল্লেখ্য, দোকানঘর ভাড়া নিয়ে বিরোধের জেরে গত ৫ এপ্রিল সকালে সাবেক বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার ও হুমায়ুন কবির মানিকের অনুসারীদের সঙ্গে কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা শহিদুল হক মানিকের সমর্থকদের সংঘর্ষ হয়। রক্তক্ষয়ী এই ঘটনায় মোহাম্মদ আলী সরকারের অনুসারী বিএনপি কর্মী লাবলু মিয়া নিহত হন। আহত হন একাধিক ব্যক্তি, যার মধ্যে এক সাংবাদিকও রয়েছেন।

এ ঘটনায় নিহত লাবলু মিয়ার ছেলে রায়হান কবীর বাদী হয়ে শহিদুল হক মানিকসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বিএনপি কর্মী লাবলু হত্যা: ১৪ আসামিকে জেলহাজতে প্রেরণ

আপডেট সময় : ১২:৩৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫