সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ

  • Meghla
  • আপডেট সময় : ১২:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া একটি কাপড়ের ব্যাগ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় এই অভিযান চালানো হয়।

৩৪-বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর একটি বিশেষ দল রেজুপাড়া সীমান্তের লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে দুই ব্যক্তি একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এসময় পাচারকারীরা ব্যাগটি ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে বিজিবি সদস্যরা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, “মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আমাদের সদস্যরা নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালিয়ে সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করে যাচ্ছেন।”

বিজিবির পক্ষ থেকে উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ

আপডেট সময় : ১২:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫