সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

হাতিরঝিলের ভেঙে যাওয়া সীমানা দ্রুত মেরামতের নির্দেশ

  • Meghla
  • আপডেট সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

নিয়মিত তদারকির অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল এলাকা পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু। এসময় হাতিরঝিলের ভেঙে যাওয়া সীমানা প্রাচীর দ্রুত মেরামতের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টায় হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের রাজউক চেয়ারম্যান ওই এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় হাতিরঝিল এলাকার সার্বিক নিরাপত্তা ও উল্টো পথে আসা যানবাহনের চলাচল রোধের লক্ষ্যে দায়িত্বরত আনসার সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে হাতিরঝিলের আমবাগান চল্লিশঘর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক অপরিকল্পিতভাবে একটি স্যুয়ারেজ লাইন সংযোগের কাজ চলাকালীন ভেঙে যাওয়া হাতিরঝিলের বাউন্ডারি ওয়ালের গ্রেড বিম ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান। এসময় উক্ত গ্রেড বিমের মেরামত কার্যক্রম চলমান থাকলেও তার গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এবিষয়ে রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি করপোরেশনকে উক্ত মেরামত কাজের সঠিক নকশা অনুসরণ করে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অবহিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

হাতিরঝিলের ভেঙে যাওয়া সীমানা দ্রুত মেরামতের নির্দেশ

আপডেট সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫