সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১১:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদী থেকে পাথর তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক শ্রমিক। ডুব দিয়ে পাথর উত্তোলন করতে গিয়ে পানির নিচে আটকা পড়ে রজব আলী নামের ওই শ্রমিকের মৃত্যু হয়। পাথরে আটকা পড়ায় পানির নিচ থেকে তিনি উঠে আসতে পারেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রজব আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং এলাকার রহমত উল্লাহ’র ছেলে।

স্থানীয়রা জানান, অন্যান্য শ্রমিকের সাথে রজব আলী জাফলংয়ের পিয়াইন নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলন করছিলেন। একপর্যায়ে তিনি ডুব দিয়ে পানির নিচ থেকে আর উঠে আসেননি। বিষয়টি টের পেয়ে অন্যান্য শ্রমিকরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ডুবুরি নামিয়ে রজবের লাশ উদ্ধার করে। রজবের লাশ নদীর তলদেশে পাথরের সাথে আটকা ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমেদ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১১:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫