সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ২১

  • Meghla
  • আপডেট সময় : ১১:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় একজেন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা জানিয়েছেন, গতকাল বুধবার সকালে পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান এবং ওহাকাকার মধ্যবর্তী মহাসড়কে তিনটি যানবাহনের সংঘর্ষ ঘটে। পালা বলেন, ঘটনাস্থলেই ১৮ জন মারা যান এবং পরে হাসপাতালে আরো তিনজন মারা যান।

তিনি এক্স-এ লিখেছেন, ‘আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, দুর্ঘটনাটি একটি ট্যাংকার ট্রাক, একটি বাস এবং একটি ভ্যানের সঙ্গে হয়েছিল। মেক্সিকান সংবাদপত্র লা জোর্নাডা জানিয়েছে, একটি ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।

তাতে আরও বলা হয়, বিপরীত লেনে যাওয়ার সময়, ট্রাকটি একটি বাসকে ধাক্কা দেয় এবং এরপর বাসটির সঙ্গে একটি পরিবহন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং খাদে পড়ে আগুন ধরে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা; নিহত ২১

আপডেট সময় : ১১:১৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫