সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গাইবান্ধায় দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৬:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই এলাকার ফসির আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এলাকার করতোয়া নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে আব্দুল মজিদ ও আমিরুল ইসলাম গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধে জেরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল মজিদ আকন্দ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০) ও আলমগীর হোসেন (৪৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষনা করেন।

এদের মধ্যে আহত আমিরুল ইসলাম ও তাজেল আকন্দকে আশংকাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গাইবান্ধায় দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৬:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫