সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম দুদিনের রিমান্ডে

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ছাত্র আন্দোলনে শেখ মেহেদী হাসান জুনায়েদকে হত্যার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্তকারী সংস্থা পিবিআই ১২ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত ওইদিন শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন। শুনানির জন্য আজ জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ মোস্তাকীন একটি ছাত্র-জনতার মিছিলে অংশ নেন। ওইদিন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ছোড়ে আসামিরা। এতে মাথায় গুলিবিদ্ধ হন জুনায়েদ। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার এক মাস পর, গত ৫ সেপ্টেম্বর নিহত জুনায়েদের পরিবারের পক্ষ থেকে বংশাল থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পিবিআই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম দুদিনের রিমান্ডে

আপডেট সময় : ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫