সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

নড়াইলে ধারালো অস্ত্র দিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা বাজারের কাছে হত্যা করা হয়।

নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের নবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে খাজা মোল্যা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। কুমারডাঙ্গা বাজারের কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমারডাঙ্গা গ্রামের পলাশ মোল্যার সঙ্গে খাজা মোল্যার পূর্ববিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে পলাশ মোল্যার লোকজন হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

এ ব্যাপারে পলাশ মোল্যার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যা বা কারা হত্যাকাণ্ডে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। নড়াইল জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

নড়াইলে ধারালো অস্ত্র দিয়ে কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৩৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫