ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ভারতে ভেজাল মদপানে ১৪ জনের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ভারতের পাঞ্জাবের অমৃতসর জেলায় ভেজাল মদপানে বিষক্রিয়ায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ। খবর ইন্ডিয়া টুডের।

অমৃতসর জেলার এসএসপি মনিন্দর সিংহ বলেন, গতকাল রাত ৯টা ৩০ মিনিট নাগাদ খবর পাই যে ভেজাল মদ পান করে একের পর এক লোক মারা যাচ্ছেন। আমরা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেই এবং চারজনকে আটক করি। মূল সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, তদন্তের সময় এই চক্রের মূল মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করা হয়েছে। পাঞ্জাব সরকার আমাদের কড়া নির্দেশ দিয়েছে- ভেজাল মদের কারবারিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

অমৃতসর জেলার ডেপুটি কমিশনার সাক্ষী সাওহনি বলেন, মজীঠায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। অন্তত পাঁচটি গ্রামে ভেজাল মদ খেয়ে অসুস্থ হওয়ার খবর গতকাল রাতেই আমরা জানতে পারি। আমরা নিশ্চিত করে বলতে চাচ্ছি মৃত্যু সংখ্যা আর বাড়বে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ভারতে ভেজাল মদপানে ১৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫