সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সরকারি চাল আত্মসাৎ, এক ডিলারের কারাদণ্ড

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের দায়ে এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নগদ ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন মঙ্গলবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচি (ওএমএস) ডিলার। তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মো. এমদাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার আসমানিয়া বাজারের ওএমএস ডিলার স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম তার গোডাউন থেকে সরকারি চাল পিকআপ ভ্যানে বোঝাই করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় তারা চালসহ গাড়িটি জব্দ করে উপজেলা প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন ৩৫ বস্তা সরকারি চাল জব্দ করেন। এ সময় ডিলার জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। খোঁজ খবর নিচ্ছি তিনি যদি দোষী প্রমাণিত হন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন বলেন, জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সরকারি চাল আত্মসাৎ, এক ডিলারের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫