সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কলাপাড়ায় আবারও নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় আবারও নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই ব্যক্তির পরনে একটি কালো প্যান্ট ছিলো। শরীরের অনেক স্থানে পঁচন ধরেছে। নদীতে মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে শতশত নারী পুরুষ নদীর তীরে ভিড় করে। ৩০-৩৫ বছর বয়সী এ যুবক স্থানীয় না হওয়ায় তার পরিচয় সনাক্ত করতে পারেনি কেউ। তবে স্থানীয় গ্রামবাসীরা প্রথমে মৃতদেহটি দেখতে পেয়ে মহিপুর থানা পুলিশকে অবহিত করেন।

এর আগে গত ১ মে কলাপাড়ার রাবনাবাদ নদীতে এক নারীর মৃতদেহ ভেসে আসে। এছাড়া ৭ মে রহমতপুর খাল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

মহিপুর থামার ওসি তরিকুল ইসলাম জানান, মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ ও নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কলাপাড়ায় আবারও নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:২৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫