সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বরিশালে বাসচাপায় নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

বরিশাল নগরীতে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল অরোহী দুই ঠিকাদার নিহত হয়েছে। সোমবার বিকেলে নগরীর সিএন্ডবি এক নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন-নগরীর কালুশাহ সড়কের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে মো. মাহবুবুর রহমান (৬০) ও করিম কুটির এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন (৪০)। উভয়ে ঠিকাদার।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ঠিকাদার দুইজন মোটর সাইকেলযোগে কাজিপাড়া থেকে বের হয়ে এক নম্বর সিএন্ডবি পোলে বের হয়। এ সময় ঢাকাগামী বাস এসে তাদের চাঁপা দেয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে।

ওসি বলেন, বাসটি আটক করা হয়েছে। দুই জনের লাশ বিনা ময়না তদন্তে নিয়ে গেছে। পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বরিশালে বাসচাপায় নিহত ২

আপডেট সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫