সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঝিনাইদহে পৃথক অভিযানে আটক ৫৯

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫৯ জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

৫৮ বিজিবির প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, সামন্তা বিওপির জীবননগর পাড়া মাঠের মধ্যে থেকে হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অপরদিকে শ্যামকুড় মাঝি পাড়া গ্রামের রাস্তার উপর থেকে ৭জন,খোশালপুর বিওপির অধীনস্থ বাঘাডাঙ্গা গ্রামের মাঠের বাঁশ বাগান থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৩জন,বেনীপুর বিওপির অধীনস্থ পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৪জন,বাঘাডাংগা বিওপির হুদাপাড়া গ্রামের বটতলা মোড় থেকে ৫জন পুরুষ, শ্যামকুড় বিওপির মাঝি পাড়া গ্রামের রাস্তার উপর  থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১৩জন এবং লড়াইঘাট বিওপির শ্যামকুড় গ্রামের কুদ্দুস পার্ক এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৭জনকে আটক করে। আকটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে পৃথক অভিযানে আটক ৫৯

আপডেট সময় : ০২:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫