সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কৃষকের মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে ধানের ক্ষেতে পড়েছিলো আব্দুল খালেক (৬০) নামের এক কৃষকের মরদেহ। এর আগে সকাল থেকে তিনি ধান কাটছিলেন। বিকালে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। পরে বৃষ্টি থামলে অন্যান্য কৃষকরা জমিতে আব্দুল খালেকের মরদেহ পড়ে থাকতে দেখেন। সোমবার সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ির কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়ে এক পর্যায়ে বৃষ্টি থামলে সন্ধ্যায় ধান ক্ষেতে কৃষক আব্দুল খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে অন্যান্য কৃষকক ও স্থানীয়রা। বজ্রপাতে মাথার চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখেন তারা। চন্ডিগড় ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, নিহতের ছেলে-মেয়েরা ঢাকায় থাকে তারা আসার অপেক্ষায় ছিলো সবাই।

এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেদওয়ানুল কবির জানান, স্থানীয় মাধ্যমে জানতে পেরেছি বজ্রপাতে কৃষকের মুত্যুর খবরটি। তিনি বলেন, ইউনিয়ন থেকে একটি প্রত্যায়ন পেলে জেলায় পাঠাবো সেখান থেকে কিছু অনুদান দিবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫