সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কিশোরগঞ্জে এক নারীকে হত্যার অভিযোগ

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মমতা বেগম (৫৮) উত্তর লক্ষ্মীপুর নজেরবাড়ি এলাকার মতিউর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমানও (৪০) গুরুতর আহত হয়েছেন।

নিহত মমতা বেগমের ভাইয়ের ছেলে মোবারক মিয়া জানান, বিগত ৪০ বছর যাবত একটি জায়গা তার ফুফাতো ভাইয়েরা ভোগদখল করে আসছেন। সেখানে একটি আম গাছ রয়েছে। প্রতিবছরই তারা এই গাছের ফল সংগ্রহ করে থাকেন। এবার হঠাৎ করে প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া (৫৫) ও তার লোকজন বাধা দেন এবং গাছটি তাদের বলে দাবি করেন। আজ বিকালে সেই গাছ থেকে আম পাড়তে যান  মমতা বেগমের ছেলে জিল্লুর রহমান। এ সময় কালু মিয়া ও তার লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে জিল্লুর রহমানের ওপর হামলা চালায় কালু মিয়া ও তার লোকজন। জিল্লুর রহমানকে বাঁচাতে তার মা মমতা বেগম এগিয়ে গেলে তাকে বল্লম দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মমতা বেগমকে বাজিতপুর উপজেলার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোবারক মিয়া আরও জানান, এ ঘটনায় মমতা বেগমের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এতে একজন নারী নিহত এবং তার ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে এক নারীকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫