ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

লালমনিরহাটে মিথ্যা মামলায় বিএনপি নেতা দুলু বেকসুর খালাস

সড়ক অবরোধ ও নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৭৫ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

২০১৬ সালে বিএনপির নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় একটি আন্দোলনের আয়োজন করা হয়। পরে ওই ঘটনার জেরে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। মামলায় সন্ত্রাস ও নাশকতার অভিযোগ আনা হয়।

মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর, আজ সোমবার আসামিরা আদালতে হাজিরা দিলে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদিব আলি সকল আসামিকে অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেন।

আদালত রায়ে উল্লেখ করেন, রাষ্ট্রপক্ষ অভিযোগের পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। রায় ঘোষণার পর মামলার আসামিরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

লালমনিরহাটে মিথ্যা মামলায় বিএনপি নেতা দুলু বেকসুর খালাস

আপডেট সময় : ০৬:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫