সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ট্রাক চাপায় প্রাণ গেল পথচারীর

  • Meghla
  • আপডেট সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজুদ্দিন বাজার এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে নাসির উদ্দিন (৬২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) দিবাগত রাতে চৈতন্য গলির রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির সাতকানিয়ার গাটিয়াডেঙ্গা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য কামাল উদ্দিন খোকনের বড় ভাই। নগরীর পাথরঘাটা এলাকার ভাড়া বাসায় থাকতেন তিনি।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, রাত ১০টার দিকে রিয়াজুদ্দিন বাজার কাঁচাবাজারে বিদ্যুতের একটি খুঁটির পাশে দাঁড়িয়ে ছিলেন নাসির। এসময় সবজি পরিবহনকারী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ট্রাক চাপায় প্রাণ গেল পথচারীর

আপডেট সময় : ০৬:১১:১০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫