সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০৬:০১:০১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বীরগঞ্জ-পীরগঞ্জ আঞ্চলিক সড়কে দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় মোরসাইকেল আরোহী ২ জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত দুইজন আপন খালাতো ভাই ছিলেন।

নিহতরা হলেন, আরিফুল ইসলাম (২৮) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কিসমত সৈয়দপুর গ্রামের মোঃ এনতাজ আলীর ছেলে এবং সাইদুর রহমান (৩৬) একই জেলা ও উপজেলার হরিটা গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরতপুর গ্রামে বাকোর আলীর ছেলে মোঃ ফিরোজুল ইসলাম (৪৫)।

রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ-পীরগঞ্জ আঞ্চলিক সড়কের কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে বীরগঞ্জ এলাকা থেকে নিজ বাড়ী পীরগঞ্জ যাওয়ার পথে যাচ্ছিলেন। তিনজন মোটরসাইকেলে কাহারোলের ডাবর ইউনিয়নের বুড়িরহাট এলাকায় কাশিপুর এলাকার ইটভাটার সামনে দিয়ে যাওয়ার সময় ৩ চাকার মালবাহী ডিবিসিয়ালের সাথে মটরসাইকেল ধাক্কা লাগে। এসময় তারা দুর্ঘটনার শিকার হন। রাত সাড়ে ৮টার দিকে কাহারোল উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহত ব্যক্তিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
কাহারোল থানার ওসি মোঃ রুহুল আমিন এর সত্যতা নিশ্চিত করে জানান, ২ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৬:০১:০১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫