সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

যুদ্ধ নয়, অজ্ঞতাই ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করবে : কঙ্গনা

  • Meghla
  • আপডেট সময় : ০৩:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বরাবরই ঠোঁটকাটা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি কাউকে কিছু বলার আগে দু’বার ভাবেন না। স্পষ্টভাষায় নিজের মতামত জানাতেই পছন্দ করেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় এবার আগামী প্রজন্মের ‘দুরবস্থা’ নিয়ে সুর চড়ালেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও রি-পোস্ট করেছেন কঙ্গনা। তাতে দেখা গেছে, বেশ কয়েকজন কিশোরীর মাঝে দাঁড়িয়ে সঞ্চালিকা প্রশ্ন করছেন- আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কী? একজন উত্তরে বলছে, ‘আমি ভুল গেছি।’ আবার আরেকজনের অবস্থা আরও ভয়ংকর। সে বলছে, ‘এখন বোধহয় কোনও পুরুষ রাষ্ট্রপতি রয়েছেন।’

আর এক কিশোরীর তো দ্রৌপদী মুর্মুর নাম বলতে গিয়ে যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কিছুতেই সঠিক জবাব দিতে পারছে না সে। উত্তরে বলছে, ‘মুরুনালি, আমি জানি না। মুরুনু বা এরকমই কিছু হবে।’

ওই ভিডিও দেখে রেগে একাকার কঙ্গনা। সোশ্যালে স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘যুদ্ধ নয়, অজ্ঞতাই আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করবে।’ কঙ্গনার এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

যুদ্ধ নয়, অজ্ঞতাই ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করবে : কঙ্গনা

আপডেট সময় : ০৩:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫