সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

  • Meghla
  • আপডেট সময় : ০১:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) নামে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

জানা গেছে, ইব্রাহিম ও ইমরান শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুর রাজ্জাক মণ্ডল বলেন, শনিবার উলিপুর ও রংপুর থেকে ৬ জনের একটি ডুবুরিদল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ শিশু দুটির সন্ধান পায়নি। আজ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে স্থানীয় লোকজন মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

এ বিষয়ে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

আপডেট সময় : ০১:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫