সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মোগাদিশুতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় নারী-শিশুসহ নিহত ৭

  • Meghla
  • আপডেট সময় : ১২:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দুটি জেলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে এক শিশু ও দুইজন নারী রয়েছেন। শিশুটির মরদেহ শনিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন।

মোগাদিশুর মেয়রের মুখপাত্র সালেহ হাসান বলেন, আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি যে অন্তত সাতজন নিহত হয়েছেন। যার মধ্যে দুজন নারী রয়েছেন। এই বৃষ্টিতে নয়টি ঘর ধসে পড়েছে এবং ২০০টি পরিবারের ঘরে পানি ঢুকে গেছে।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে রাজধানীর ছয়টি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে, যার মরদেহ শনিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা নুরাদিন মোহাম্মদ বলেন, আমি আশা করছিলাম পানি তাকে বাইরে বের করে দেবে, কিন্তু তেমনটা হয়নি। আজ সকালে আমার বন্ধুরা হাতুড়ি ও ফাওড়া নিয়ে এসে সহায়তা করে, আমরা তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। সূত্র: রয়টার্স

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মোগাদিশুতে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় নারী-শিশুসহ নিহত ৭

আপডেট সময় : ১২:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫