সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

হত্যা মামলায় দুই ছেলেসহ মা গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে ফাহিম আহমদ নামের এক যুবককে হত্যাকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারোকোট গ্রামের মো. জিলাল উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম, তার ছেলে এবং প্রধান অভিযুক্ত সাঈদ আহমদ (২৩) ও মাহিদ আহমদ (১৯)। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোলাপগঞ্জ থানার এসআই আবু সাঈদ।

প্রসঙ্গত, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে পশ্চিম বারোকোট গ্রামের মাওলানা আবদুল আলিমের ছেলে ফাহিম আহমদ ছুরিকাহত হন। সাঈদ আহমদ ও পরিবারের লোকজন তাকে ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আবদুল আলিম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

হত্যা মামলায় দুই ছেলেসহ মা গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫