সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলায়  স্টারিং (স্যালো ইঞ্জিন চালিত) গাড়ির চাপায় তাসমিয়া (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া কাজিপুর গ্রামের খন্দকারপাড়ার প্রবাসী জয়নাল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, তাসমিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী স্টারিং গাড়ি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট সময় : ০৩:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫